‘ব্যাংকার্স সিলেকশন কমিটির নেওয়া প্রতিটি পরীক্ষায় অব্যবস্থাপনা ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৭:২০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:২১

আজ পর্যন্ত যতগুলো ব্যাংকের নিয়োগ পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটি নিয়েছে তার প্রত্যেকটায় অব্যবস্থাপনা ছিল বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী পরীক্ষার্থীদের মুখপাত্র অনন্য মাহবুব। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে ‘ব্যাংক কর্মকর্তা নিয়োগে জটিলতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

আন্দোলনকারী পরীক্ষার্থীদের মুখপাত্র অনন্য মাহবুব অনন্য মাহবুব অভিযোগ করে বলেন, ‘২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠিত হয়। আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা তারা নিয়েছে তার প্রত্যেকটায় অব্যবস্থাপনা ছিল।’

গত ১২ জানুয়ারি যে পরীক্ষা হয়েছে সেটাতে অব্যবস্থাপনা বললে ভুল হবে, তীব্র অবহেলা এবং প্রহসনের পরীক্ষা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যার জন্য আমরা শাহবাগ থেকে আন্দোলন শুরু করে মাঠে নেমে আসি। এতে করে আমাদের এক দফা দাবি পূরণ হয়েছে। আমাদের ছিল নাইন পয়েন্ট মুভমেন্ট। কমিটি বলেছে তদন্ত করে রিপোর্ট দেবেন ১৫ দিনের মধ্যে। এখানে প্রহসন বলতে বুঝাচ্ছি এক সপ্তাহ আগে হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে। তারা জানতো না পরীক্ষা ৮ ব্যাংকের হবে না ৫ ব্যাংকের হবে। হঠাৎ আগের রাতে রায় হয়ে যাওয়ায় যুক্ত হয়ে যায় নতুন নতুন আরও পরীক্ষার্থী।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, অ্যাক্টিভিস্ট এবং এনজিও কর্মকর্তা শরীফুল হাসান, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং সাংবাদিক গোলাম মওলা।

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক এবং হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
আরও পড়ুন: ‘ব্যাংক কর্মকর্তা নিয়োগে জটিলতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের