প্রশ্নপত্র ফাঁস রোধে এমসিকিউ তুলে দেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৪

জাতীয় সংসদ অধিবেশন (ফাইল ছবি) প্রশ্নপত্র ফাঁস রোধে এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) তুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একটি চক্র প্রশ্নপত্র ফাঁস করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। ইতোমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এমসিকিউ প্রশ্ন পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। তাহলে প্রশ্ন ফাঁসের সুযোগ থাকবে না।’

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এবারের এসএসসি পরীক্ষায় টানা ৭ দিন প্রশ্নফাঁসের পর ব্যাপক সমালোচনার মুখে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী সংসদকে এ কথা জানালেন।

গত কয়েক বছর ধরেই এইচএসসি, এসএসসি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রশ্নফাঁসের তথ্য অস্বীকার করলেও বরাবরই ফাঁস রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানায় সরকার।

গত ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর দিন থেকেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তা ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নেয়। প্রথমে ফেসবুক বন্ধের উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ ও আসনে বসার নির্দেশ দেওয়া হয়। তাতেও কাজ না হওয়ায় পরীক্ষার দুই ঘণ্টা আগে থেকে ইন্টারনেটের গতি ধীর করার নির্দেশ দেওয়া হয়। এ পদক্ষেপ সোমবার প্রথমবারের মতো বাস্তবান করা হয়। এদিনই সংসদে নতুন পদক্ষেপের কথা জানালেন প্রতিমন্ত্রী।

 

 

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান