প্রভাতফেরিতে শিশুরাও

সিরাজুল ইসলাম রুবেল
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৪১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:০৪

 

বড়দের সঙ্গে শিশুরাও এসেছে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে অভিভাবকদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে শিশুরাও। মা-বাবার কোলে চড়ে এসেছে অনেকে। এসেছে পায়ে হেঁটেও। তারা সবাই এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে।

কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে শিশুরাও অভিভাবকরা বলছেন, ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের কথা জানাতে ও তাদের প্রতি যাতে শিশুদের মনে শ্রদ্ধাবোধ গড়ে ওঠে, সে জন্য মধ্যরাতে কষ্ট করে হলেও সন্তানদের শহীদ মিনারে নিয়ে এসেছেন তারা।

বড়দের সঙ্গে এসেছে শিশুরা মা-বাবার সঙ্গে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে আসতে পেরে বেশ খুশি শিশুরা। মালিবাগ থেকে মা-বাবার সঙ্গে এসেছে চার বছরের অরিন্দ। প্রথমবারের মতো এসেছে সে শহীদ মিনারে। তার বাবা মিনহাজ বলেন, ‘আমি প্রতিবছরই প্রথম প্রহরে আসি। এবার ছেলেকে নিয়ে এসেছি। আসতে আসতে ভাষা শহীদদের গল্প বলেছি। এতে করে ভাষা শহীদ ও এই দিনটির কথা তার মনে থাকবে।’

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে এসেছে শিশুরাও প্রায় একই কথা বলেন মগবাজারের বাসিন্দা সরোয়ার। তিনি তার তিন মেয়েকে নিয়ে শহীদ মিনারে এসেছেন। তিনি বলেন, ‘আমি চাই আমার মেয়েরা দেশের ইতিহাস, ভাষার ইতিহাস জানুক। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাবোধ জেগে উঠুক তাদের মনে।’

কেমন লাগছে শহীদ মিনারে এসে? পাঁচ বছরের শিশু রিয়ান উদ্দিন হাসিমাখা মুখে বলে, ‘খুব ভালো লাগছে।’ সে এবারই একুশে ফেব্রুয়ারিতে প্রথম এসেছে বলেও জানায়।

শিশুরাও সামিল হযেছে প্রথম প্রহরে অন্য এক শিশু ওয়েজ আহমেদকে জিজ্ঞাসা করলে সেও বলে, ‘আমার খুব ভালো লাগছে।’ সে তার মাকে উদ্দেশ্য করে বলে, ‘আম্মু, তুমি আমাকে প্রতিদিন এখানে (শহীদ মিনারে) নিয়ে আসবে।’

চিলড্রেন হোমস প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের খুদে পডুয়া সোহানা অতুরি সিনিন ভাষা শহীদদের স্মরণ করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সাথে সুর মিলিয়ে বলে, ‘আমি খুব মজা পেয়েছি।’

আরও পড়ুন-

২১ মানে মাথা নত না করা
একুশের প্রথম প্রহরে জাগ্রত সারাদেশ
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম