৬৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল, ১৭টির স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৩:০৬আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৪:০৪

হজ এজেন্সিগুলোর অনিয়মের কারণে ২০১৭ সালে অনেক হজযাত্রীই হজে যেতে পারেননি (ফাইল ছবি) ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশ নেওয়া ৬৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি জানান, এসব এজেন্সিকে জরিমানাও করা হয়েছে। আরও ১৭টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং আরও ১১২টি হজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মার্চ) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় তিনি হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ জানানোর পাশাপাশি হজ-নীতি ও মন্ত্রিপরিষদে অনুমোদিত এ বছরের হজ প্যাকেজের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশ নেওয়া ১৯৩টি এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশ ও সৌদি আরব পর্বে বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশ পর্যালোচনা করে ৬৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও জরিমানা করা হয়েছে। ১৭টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে।
ধর্মমন্ত্রী জানান, এর বাইরে ৪৯টি এজেন্সিকে জরিমানা, তিরস্কার ও সতর্ক করা হয়েছে এবং ১২টি হজ এজেন্সিকে সতর্ক করা হয়েছে। আরও ৫১টি হজ এজেন্সিকে হজযাত্রী পাঠানোর কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী হজযাত্রার তথ্য তুলে ধরে জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন। নির্দিষ্ট আকার ও জাতীয় পতাকাখচিত পলিব্যাগ ও কিটব্যাগ হজযাত্রীদের নিজ নিজ ব্যবস্থাপনায় কিনতে হবে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে জানানো হয়, হজযাত্রীরা যেকোনও ধরনের অভিযোগ জানাতে ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করতে পারবেন।
ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
হজ নিবন্ধন শুরু আজ, চলবে ১১ মার্চ পর্যন্ত

/এসআই/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান