মন্টি ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৩:৩৬আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৫:২৫

মন্টি চাকমা ও দয়া সোনা চাকমা উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে সুস্থ অবস্থায় উদ্ধারসহ দাবিতে ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী ১৫টি সংগঠন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।  
বক্তারা জানান, সারাদেশে অগণতান্ত্রিক শাসন চলছে। গণতান্ত্রিক কর্মসূচির ওপর প্রতিনিয়ত হস্তক্ষেপ হচ্ছে। মানুষ প্রতিনিয়ত গুম, খুন, নির্যাতন, অপহরণ হচ্ছে। সরকার উন্নয়নের নামে বাহবা নিতে পারলেও নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ছে। রাষ্ট্র মানুষের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ হয়েছে। সবচেয়ে আতঙ্কের ব্যাপার খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম খুনের শিকার হচ্ছে। মন্টি ও দয়াসোনা চাকমা অপহরণ দেশের গণতন্ত্রমনা ও আন্দোলনকারীদের জন্য অশনি সংকেত।  
তারা আরও বলেন, আগামী ২ এপ্রিল রাজু ভাস্কর্য থেকে তারা মশাল মিছিল এবং ৬ এপ্রিল শাহবাগে নাগরিক প্রতিবাদ সমাবেশ করবে।  এরপরও যদি প্রশাসন তাদের উদ্ধারে তৎপর না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলন তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, অপহরণকারী ও তাদের মদদদাতাদের গ্রেফতার ও বিচার করতে হবে, পাহাড় ও সমতলে সংঘটিত সব ধর্ষণ,গুম ,খুন,অপহরণের বিচার করতে হবে,পাহাড় ও সমতলে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম থেকে অঘোষিত সেনা শাসন প্রত্যাহার করতে হবে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে দুর্বৃত্তরা অপহরণ করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী মুক্তি কেন্দ্রের সীমা দত্ত, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের রওশন আরা রুশো, নারী সংহতির নাসিমা নাজনীন, ছাত্র ফেডারেশনের ফয়সাল আহমেদ, সরকার আল ইমরান, ইমরান হাবিব রুমনসহ অন্যান্য নেতারা।  

আরও পড়ুন:

 ৯ দিনেও সন্ধান মেলেনি পাহাড়ি দুই নারী নেত্রীর

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী