৫ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব নিকারে উঠছে আজ

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ০৬:৫২আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ০৮:৩৩

৫ জেলার প্রস্তাবিত নতুন ইংরেজি বানান চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানানে পরিবর্তন সংক্রান্ত একটি প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে উঠছে আজ সোমবার (২ এপ্রিল)। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনসহ নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠন সংক্রান্ত সিদ্ধান্ত দেয় নিকার।
এর আগে, বৃহস্পতিবার (২৯ মার্চ) বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার উদ্যোগের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম নামটি ইংরেজিতে চিটাগং (Chittagong) হিসেবে উচ্চারণ করতে হয়। এক্ষেত্রে বানান পরিবর্তন করে ‘Chattagram’ করার সুপারিশ করা হয়েছে। একইভাবে বরিশালের ইংরেজি বানান ‘Barisal’ পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে ‘Barishal’; কুমিল্লার বর্তমান ইংরেজি বানান ‘Comilla’ পাল্টে ‘Kumilla’; যশোরের ইংরেজি বানান ‘Jessore’ থেকে ‘Jashore’ এবং বগুড়ার ‘Bogra’ ইংরেজি বানান বদলে ‘Bagura’ করার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার প্রধানমন্ত্রী এবং নিকারের আহ্বায়ক শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় নিকারের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব ওঠার কথা রয়েছে।
কবে নাগাদ এ কাজ শেষ হবে—জানতে চাইলে সচিব শফিউল আলম বলেন, এগুলো সময়সাপেক্ষ কাজ। কিছু সময় তো লাগবেই। এক্ষেত্রে অনেক জেলার নামের অতীত প্রেক্ষাপট, ভাষার ব্যবহার, নামের বাংলা ও ইংরেজি উচ্চরণ ও অর্থসহ অনেক কিছুই বিবেচনায় আনতে হয়। ভাষাবিদদের সঙ্গেও কথা বলার প্রয়োজন হতে পারে। তবে পর্যায়ক্রমে এগুলো শনাক্তের কাজ শেষ হবে।
এদিকে, পর্যায়ক্রমে অন্য জেলাগুলোর নামের ইংরেজি বানানেও পরিবর্তন আনা হতে পারে বলে শুক্রবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। তারা দেশের বিভিন্ন জেলার নামের বাংলা ও ইংরেজি বানানের ক্ষেত্রে অসঙ্গতিগুলো শনাক্তে কাজ করছেন।

/এসআই/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম