১ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৮:১৪আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৮:৩৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা এবং উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এখন থেকে প্রতি বছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হবে। সোমবার (২ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম প্রেস ব্রিফিংয়ে এই খবর জানান।

তিনি জানান, ‘দিবস হিসেবে এটি হবে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ শ্রেণি’র। গণতন্ত্র, নির্বাচন এবং ভোটার হতে তরুণ সমাজকে আকৃষ্ট করতে এই দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন তারিখে জাতীয় ভোটার দিবস পালন করে।’

মার্চ মাসকে কেন বেছে নেওয়া হয়েছে জানতে চাইল এনএম জিয়াউল আলম  বলেন, ‘আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ সমগ্র জনজীবনে মার্চ মাস খুবই গুরুত্বপূর্ণ বলে এই মাসে নেওয়া দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

/এসআই/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম