দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার আইনের খসড়ায় অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১৫:১৯আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৫:২৫

মন্ত্রিসভা বৈঠক (ছবি: ফোকাস বাংলা)

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার সিদ্ধান্তটি আইনে পরিণত করছে সরকার। আজ  সোমবার (১৩ আগস্ট) মন্ত্রিসভায় এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৮’ এর খসড়ায় নীতিগত অনুমোদন এবং রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে করা ২০১১ সালের নভেম্বরে করা সমঝোতা চুক্তিতে সংশোধনী এনেছে সরকার।

সোমবার (১৩ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন-২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৭ সালের ১৩ই এপ্রিল এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনটিকেই আইনে পরিণত করা হয়েছে। এ সংক্রান্ত যে বোর্ড হবে তার নাম হবে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। কওমি মাদ্রাসায় ১৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীকে মূলধারার সঙ্গে একীভূত করতেই এই আইন করা হয়েছে।’

ইতোপূর্বে পাস করা ছাত্ররা মাস্টার্সের সমমানের সনদ অথবা মর্যাদা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৩ই এপ্রিল ২০১৭ এর আগে যারা পাস করেছে তারা এই সমমান পাবেন না। প্রজ্ঞাপন জারির পরে যারা পাস করেছে তারা পাবেন।’

মোহাম্মদ শফিউল আলম আরও জানান, ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৮’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা ১৯৮৪ সালের অর্ডিন্যান্সের মাধ্যমে এতদিন পরিচালিত হচ্ছিল। এখন এটিকে আইনে পরিণত করা হয়েছে। আইনে ইনস্টিটিউট পরিচালনার জন্য একটি পরিচালনা বোর্ড গঠন করার কথা বলা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এই পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান থাকবেন। ১৫ সদস্যের এই কমিটিতে জাতীয় সংসদের স্পিকার মনোনীত দুই জন সদস্য থাকবেন। ইনস্টিটিউট পরিচালনায় একজন মহাপরিচালক থাকবেন যিনি ইনস্টিটিউটের নির্বাহী প্রধান হবেন এবং পরিচালনা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।’

এছাড়াও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২০১১ সালের নভেম্বরে রাশিয়ার সঙ্গে করা সমঝোতা চুক্তির সংশোধনীতে আনা হয়েছে। এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১১ সালের ২  নভেম্বর যে চুক্তি হয়েছে এর সুরক্ষার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে চুক্তিটিতে সংশোধনী আনা হয়েছে। 

/এসআই/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান