মুক্তিযোদ্ধার সন্তান আর নাতিরা কি অনগ্রসর শ্রেণি?: মাসুদ কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৭:৩২আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৮:১৮

 

বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল বলেছেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান আর নাতিরা কি অনগ্রসর শ্রেণি? এই রাষ্ট্রে বঙ্গবন্ধু ৫ শতাংশ কোটা মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দ করেছিলেন। ৩০ লাখ লোক মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছেন, তাদের জন্য কি কোনও কোটা রেখেছেন? তাদের অবদান কী অনস্বীকার্য? মুক্তিযোদ্ধাদের যদি পুরস্কার দিতেই চান, তাহলে তাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেন।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটতে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘ঢাকা শহরে প্রতিবন্ধকতা সৃষ্টি না করলেও জ্যাম বেঁধে যায়। যানজট সৃষ্টি করতে পারলেন কিনা, এটা কিন্তু কোনও আন্দোলনের নিয়ামক হতে পারে না। এই কোটার আন্দোলন খুবই একটা অপ্রয়োজনীয় আন্দোলন। বাংলাদেশের  সংবিধানের কোথাও কোটা শব্দটা নেই। সংবিধানে আছে সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেক নাগরিক সমান অধিকার লাভ করবে। যদি অনগ্রসর কেউ থাকে, তাহলে সরকার ইচ্ছা করলে তাদের বিশেষ সুযোগ দিতে পারবে। আগে যারা সংস্কারের পক্ষে আন্দোলন করেছে, তারা সরকারের ইচ্ছা পরিবর্তন করেছে। এখন আবার কোটা বহালের দাবি করছে। ’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু,  ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

বৈঠকির আরও খবর: 

‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকি শুরু

গণমানুষই মুক্তিযুদ্ধ করেছে: ছাত্রলীগ সভাপতি

 

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী