পদ্মা সেতুর রেল সংযোগ নির্মাণের উদ্বোধন রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ২১:০০ আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২১:১১

পদ্মা সেতু (ছবি: নাসিরুল ইসলাম) ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ’ প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন করা হবে রবিবার (১৪ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন মুন্সীগঞ্জ জেলার মাওয়ায় এর উদ্বোধন ঘোষণা করবেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রথম পর্যায়ে মাওয়া থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে রেললাইন জাজিরা, শিবচর, ভাঙ্গা জংশন হয়ে বিদ্যমান ভাঙ্গা স্টেশনের সঙ্গে যুক্ত হবে। এতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলা সংযুক্ত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। ঢাকা থেকে ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, খুলনা ও দর্শনার সঙ্গে সংক্ষিপ্ত রুটে উন্নত রেল যোগাযোগ স্থাপন করা যাবে। এ রুটে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্রডগেজ মালবাহী ও কন্টেইনার ট্রেন চলবে। এটি বাংলাদেশের মধ্যে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের আরেকটি উপ-রুট হবে। ভবিষ্যতে এ রুটে দ্বিতীয় লাইন নির্মাণ এবং বরিশাল ও পায়রা গভীর সমুদ্রবন্দরকে এই রুটের সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

জিটুজি পদ্ধতিতে চায়না রেলওয়ে গ্রুপ লি. নামের চীন সরকারের মনোনীত ঠিকাদার এই প্রকল্পের কাজ করছে। চীনা এক্সিম ব্যাংকের সঙ্গে দুই হাজার ৬৬৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ২৩ কিলোমিটার এলিভেটেড ভায়াডাক্টে ব্যালাস্টবিহীন রেললাইন নির্মাণ প্রবর্তন করা হচ্ছে যা একটি নতুন প্রযুক্তি। এলিভেটেড ভায়াডাক্টের ওপর দু’টি প্ল্যাটফর্ম, একটি মেইনলাইন ও দু’টি লুপ লাইনসহ রেলওয়ে স্টেশন নির্মাণ ও তাতে লিফট স্থাপন করা হবে। প্রায় ১১ মিটার উঁচু রেললাইনের নিচ দিয়ে সড়কের জন্য আন্ডারপাস নির্মাণের মাধ্যমে উভয় পথে নিরবচ্ছিন্ন ও নিরাপদ ট্রেন এবং গাড়ি চলাচল নিশ্চিত করা হবে।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার