‘বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসই বলে দেয় হামলা পরিকল্পিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৯:১০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৪১



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা হয়েছে।

হামলায় আহত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করার পর রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পুলিশ জানিয়েছে, হামলায় ২১ জন পুলিশ সদস্য ও দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি পোড়ানো ছিল পূর্বপরিকল্পিত, উদ্দেশ্যমূলক।’
তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর সময় বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস দেখা গেছে, তা-ই বলে দেয় এ হামলা করা হয়েছে আগে থেকে পরিকল্পনা করে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ সদস্যের বেশিরভাগই ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। তাদের আঘাত গুরুতর না হলেও ইটপাটকেলের কারণে যেকোনও ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারতো।’
তিনি বলেন, ‘আমাদের একজন পুলিশ সদস্যকে বিএনপি কার্যালয়ের পাশে একটি ব্যাংকের নিচে আটকে রাখা হয়েছিল। পরে অন্য সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।’
কী কারণে এ হামলা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের অন্য কোনও অশুভ উদ্দেশ্য থাকতে পারে। সারাদেশের মানুষ যখন উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তখনই এ হামলা চালানো হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।

 

 

/আরজে/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম