চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১৩:১৭আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৩:৪৯

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও বিষয়টি আমার এখতিয়ারভুক্ত নয়। তারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’-এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপন করা হবে। মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে আজকের (সোমবার) বৈঠকে কোম্পানি (সংশোধন) আইন-২০১৮-এর খসড়ার নীতিগত অনুমোদন এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এসএসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম