‘গরম চা ও খিচুড়ি খেয়ে ভোট দিতে আসুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৫

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আতিকুল ইসলাম গরম চা ও খিচুড়ি খেয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি উত্তরার আজমপুর এলাকার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে।

বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট দিতে আসার আহ্বান জানিয়ে আতিকুল বলেন,  ‘আজ বৃষ্টি হচ্ছে। আজ ছুটির দিন। তবে আজ কিন্তু ভোটের দিনও।  ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। আপনারা আসুন, ভোট দিন। সুন্দর ঢাকা সাজানোর জন্য আমি আপনাদের ভোট প্রত্যাশী।’

তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো,  আপনারা সবাই আসেন। গরম চা খেয়ে,  গরম খিচুড়ি খেয়ে ভোট দিতে আসেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ঢাকাকে সুন্দরভাবে সাজাতে ভোট চাই। সবার কাছে ভোট চাই। আমার মার্কা হচ্ছে নৌকা। এই নৌকা দেশকে দিয়েছে স্বাধীনতা। লাল সবুজের পতাকা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আসুন সবাই ভোট দেন।’

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ডিএনসিসি’র মেয়র পদে ভোটগ্রহণের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটির ৩৬টি ওয়ার্ডে (সম্প্রসারিত) কাউন্সিলর পদে ভোট চলছে। যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

 আরও পড়ুন:
আরও একটি দল থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক হতো: আতিকুল

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস