বিকেএসপি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৫:৩৭আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৬:২২

মন্ত্রিপরিষদ বৈঠক (ছবি: ফোকাসবাংলা) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (৪ মার্চ)  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

সচিব জানান, ‘বিকেএসপি এতদিন ১৯৮৩ সালের অর্ডিন্যান্স অনুযায়ী পরিচালিত হচ্ছিল। যেহেতু এটি সামরিক সরকারের আমলে করা অর্ডিন্যান্স, সেহেতু আদালতের একটি নির্দেশনা আছে যে এগুলো আইনে পরিণত করতে হবে এবং তা বাংলায় করতে হবে। এই বাধ্যবাধকতার কারণে এই অর্ডিন্যান্সটিকে বাংলায় আইনে পরিণত করা হচ্ছে। আইনে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। আগে ছিল ১০ সদস্যের পরিচালনা বোর্ড, এখন তা হয়েছে ২০ সদস্যের। এই বোর্ডের প্রধান থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী।’

/এসআই/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম