ওবায়দুল কাদেরের শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে : মেডিক্যাল বোর্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মার্চ ২০১৯, ১৯:১০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৯:১৬

ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রিফকালে এ কথা জানান।

ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিও বার্তায় বাংলাদেশের গণমাধ্যমের কাছে তুলে ধরেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।

আবু নাসের বলেন, ‘আমরা আজকে সাড়ে ১২টার সময় সিঙ্গাপুরের মেডিক্যাল টিমের সঙ্গে বসেছিলাম, উই হ্যাব এ ভেরি গুড ডিসকাশন।’

‘আলহামদুলিল্লাহ, আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সব প্যারামিটার দিন দিন ভালোর দিকে যাচ্ছে। উনার কিডনি এখন খুব স্ট্যাবল আছে। ইনফেকশন অনেক কমে গেছে। ব্লাডটোন এখন ১২ হাজারে চলে এসেছে, ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কন্ডিশন, প্রেসার এবং হার্টবিট খুব ভালো আছে’, জানান ডা. রিজভী।

তিনি বলেন, মেডিক্যাল বোর্ড আগামী দুই-এক দিনের মধ্যে উনার যে আর্টিফিশিয়াল ডিভাইসগুলো আছে সেগুলো খুলে ফেলার চিন্তা করছেন। হয়তো কালকে কিছু খুলে ফেলবেন এবং আগামী শুক্রবার বাকিগুলো হয়তো খুলে ফেলা হতে পারে।

ব্রিফিংয়ের সময় ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৪ মার্চ বিএসএমএমইউ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেকে পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। ওইদিন বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বাসস

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম