গণভবনে যাচ্ছেন নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ০৯:৩৩আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৪:১৩

নুরুল হক নুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। শনিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা। প্রধানমন্ত্রীর প্রেস উইং একথা জানিয়েছে। 

শনিবার গণভবনে যাওয়া প্রসঙ্গে নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’ 

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকসু নির্বাচনে জয়ীদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সবাই আসবেন।’

নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর এবং জিএস গোলাম রাব্বানীও গণভবনে যাচ্ছেন।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকসুতে জয়ীদের পাশাপাশি আমি এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতাও শনিবার গণভবনে যাবেন।’

নুরের সঙ্গে যাচ্ছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক আকতার হোসেন। এছাড়া ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের প্যানেলের জয়ীরা সবাই যাচ্ছেন গণভবনে। ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়লাভ করেছে ছাত্রলীগ। 

ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসু ও হল সংসদে যারা জয়ী হয়েছি তারা সবাই শনিবার গণভবনে যাচ্ছি। 

একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদে নির্বাচিতদের। 

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নুর বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী ডাকসু এবং হল সংসদে নির্বাচিত সবাইকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন গণভবনে। আমাদের সবারই যাওয়া উচিত।’ 

 

 

 

/এসও/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান