সাধারণ শিক্ষার্থীদের ‘মনোভাব’ বুঝে দায়িত্ব নেবেন নুর

ঢাবি প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১৫:২৩আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:১৩

নুরুল হক নুর সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নুরুল হক নুর

ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝতে অসুস্থ থাকা সত্ত্বেও আমি ক্যাম্পাসে এসেছি। তারা যদি বলে আমাকে দায়িত্ব নিতে, তাহলে আমি দায়িত্ব নেবো। যদি দায়িত্ব নিয়ে থাকি তাহলে আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে হলের সিট দেওয়ার অপসংস্কৃতির রাজনীতি বন্ধ করবো। হলগুলোতে গণরুম, গেস্টরুম, ক্যান্টিনে ফাও খাওয়া বন্ধ করে খাবারের মান ‍উন্নত করা, কেন্দ্রীয় লাইব্রেরিসহ হলে যে রিডিং রুমের সমস্যা রয়েছে তা সমাধানে কাজ করবো। এসব সমস্যার কথা আমাদের ইশতেহারেও উল্লেখ ছিল।’

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী