পুলিশের দায়িত্বে এফ আর টাওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১৯:২৩আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২৩:৫৯

আগুনে পুড়ে যাওয়া ভবনটিই এফ আর টাওয়ার

উদ্ধারকাজ ও তল্লাশি শেষ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর গুলশান বিভাগের কাছে এফ আর টাওয়ারের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৩টার দিকে ভবনটি বনানী থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া। এরপর ভবনটিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পুলিশ পাহারায় ভেতরে নেওয়া হয়।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহমেদ বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুলিশের সঙ্গে তাদের প্রতিষ্ঠানগুলো দেখে এসেছেন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র, কাগজপত্র নিয়ে এসেছেন। আমরা সেগুলোর তালিকা করে রেখেছি।’

ভবনটির দুই পাশের ফটকেই পুলিশের পাহারা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রতিটি ফ্লোরে তল্লাশি করেছি। প্রতিটি জায়গা তল্লাশি করা হয়েছে। শুক্রবার ভেতরে আর জীবিত অথবা মৃত কাউকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কাজ শেষ করেছি। তারপরও এখানে একাধিক ইউনিট অবস্থান করছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে চারটি ফ্লোর ভষ্মীভূত হয় আগুনে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 
 

/এআরআর/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’