দেশের ইতিহাসে এত ভালো রাস্তা কখনও ছিল না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৯, ১৩:০৯আপডেট : ৩১ মে ২০১৯, ১৩:১৫

বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও ‍সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও ‍সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত ভালো রাস্তা কখন ছিল না। তাই এবার সড়কে যানজটের সম্ভাবনা নেই। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রতিটি এলাকায় পর্যাপ্ত র‌্যাব,পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে সড়কে যাতে চাঁদাবাজি না হয়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ পর্যন্ত কোনও ধরনের অভিযোগ আসেনি। কোথাও কোনও অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেবো। আপনারাও আমাদের জানাতে পারেন।’

এসি বাসের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভাড়া আদায়ের একটা সীমা রেখা থাকবে। ৮০০ টাকার ভাড়া কোনোভাবেই ১৩০০ টাকা হতে পারে না। আপনি (বিআরটিএ চেয়ারম্যান) তাদের সঙ্গে বসুন। দ্রুত এর সমাধান করুন।’

ফেরি পারাপারে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

এসময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির চেয়ারম্যান মশিয়ার রহমানসহ পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান