বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুলাই ২০১৯, ১১:৪৬আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১২:১০

পাসের হার ও জিপিএ-৫ এর হার বেড়েছে, ফাইল ছবি গত বছরের তুলনায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। এবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৬৬.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭১.৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। গতবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার ছিল ৬৪.৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২৫ হাজার ৫৬২ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন। গত বছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৭৭.০২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৮১৫ শিক্ষার্থী। আর কারিগরিতে পাসের হার ছিল ৮১.৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৬৬৯ শিক্ষার্থী।

এর আগে বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি ও সব বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এবার ১০টি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।

দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানাবে। তবে নিজ নিজ কেন্দ্র, প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে বেলা ১টায়।

আরও পড়ুন:

এবার বিদেশের কেন্দ্রেও পাসের হার বেশি

শতভাগ পাস ৯০৯ প্রতিষ্ঠানে, শূন্য ৪১টি

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের