ফারাক্কার সব গেট খুলে দেওয়ায় আতঙ্কের কিছু নেই: পানিসম্পদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৩

ফারাক্কা বাঁধ (ফারাক্কা বাঁধ)

ভারতের বিহার, পাটনা ও মালদা এলাকায় বন্যার কারণে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নেওয়া দেশটির এ সিদ্ধান্তে এপারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার পদ্মা নদীতে হুট করে পানি প্রবাহ বেড়ে গেছে। এর ফলে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

এদিন সন্ধ্যায় টেলিফোনে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

কবির বিন আনোয়ার জানান, প্রতিবছরই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে ফারাক্কার গেটগুলো খুলে দেয় ভারত। এটি নতুন কিছু নয়। একইভাবে বাংলাদেশও এই সময় তিস্তা ব্যারেজের সব গেট খুলে রাখে। অক্টোবরের প্রথম সপ্তাহে আবার গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, যে পানি আসছে তা সেখানে অতিবৃষ্টির ফলে নেমে আসা অতিরিক্ত পানি। এ পানি ধারণ করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তাই এতে বন্যার কোনও সম্ভাবনা নাই। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নাই। কাজেই এ কারণে কোনও বিশেষ উদ্যোগ গ্রহণের মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন:
ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত, ভয়াবহ বন্যার আশঙ্কা

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান