সামান্য জরিমানা দিয়েই সড়ক আইনের বাস্তবায়ন শুরু হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১২:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১২:৪৫

ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘সামান্য জরিমানা দিয়েই সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন শুরু হবে।’ সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সড়ক আইন ২০১৮ এর প্রয়োগ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘নতুন আইন কেউ প্রথমবার ভঙ্গ করলে তাকে সামান্য জরিমানা করা হবে। একইসঙ্গে তাকে একটি লিফলেট দেওয়া হবে। যাতে পরবর্তীতে এই একই অপরাধ করলে তাকে আইন অনুযায়ী পুরো জরিমানা বা শাস্তি ভোগ করতে হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘১ নভেম্বর গেজেট পাশের মাধ্যমে আইন বাস্তবায়ন করা হয়েছে। তবে নতুন আইন প্রয়োগ নিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। নতুন ধারা সম্পর্কে ডিএমপির ৮০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি আইন সম্পর্কে নতুন একটি বই বাজারে এসেছে। সব কর্মকর্তাকে এক মাসের মধ্যে নতুন আইন সম্পর্কে বিস্তারিত জানার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এক সপ্তাহ নতুন আইনে কোনও মামলা হবে না। এরপর থেকে রশিদের মাধ্যমে মামলা নেওয়া শুরু হবে।  মেশিনের সার্ভার আপডেট করার পরে এ পদ্ধতিতে মামলা নেওয়া শুরু হবে।’

নতুন ট্রাফিক আইনের অন্যতম বৈশিষ্ট্য সাজার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।  এর ফলে সবার মধ্যে আইন মানার প্রবণতা বৃদ্ধি পাবে এবং ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে বলেও ডিএমপি কমিশনার।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী