পুলিশের সুবিধা বাড়ানোর নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় প্রধানমন্ত্রীর অসন্তোষ

জামাল উদ্দিন ও নুরুজ্জামান লাবু
০৫ জানুয়ারি ২০২০, ২১:৪২আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:০৪

 

পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: পিআইডি)

অবসরে যাওয়ার পর পুলিশ সদস্যদের রেশন ও অবসর ভাতাসহ বেশ কিছু নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহের কল্যাণ সভায় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছেও বিষয়টি তিনি জানতে চান। প্রধানমন্ত্রী বলেন, অবসরের পর যে রেশন ও ভাতার বিষয়ে পুলিশের দাবি ছিল সেটা আমরা করে দিতে চেয়েছিলাম। অথচ সেটা এখনও কার্যকর হয়নি। সেটা অবশ্যই দ্রুততম সময়ে কার্যকর করতে হবে। তারা যাতে রেশনটা পায় সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। কল্যাণ সভায় উপস্থিত দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

কল্যাণ সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, পুলিশের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় একটা আন্তরিকতা ছিল। সেজন্য তিনি পুলিশের বেতন বাড়িয়ে দিয়েছিলেন। এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখন আমরা পুলিশের সুযোগ-সুবিধা বাড়িয়েছি। আমি সরকারে আসায় আমার কাছে কোনও কিছু দাবি করতে হয় না। বরং আমরা সমস্যাটা খুঁজে বের করে এক এক করে সমাধান করার চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, এবার যে দাবিগুলো তোলা হয়েছে তার অনেকগুলো গত বছরও তোলা হয়েছিল। সেগুলো বিবেচনার জন্য বলাও হয়েছিল। আমার অফিস থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠিয়েছিলাম। সেটা কেনও মুলতবি আছে আমি জানি না। পুলিশের সেক্রেটারি এখানে বসে আছেন, আমি তাদের কাছে জানতে চাই যে, এগুলো কেন বাস্তবায়ন হয়নি।

উদ্ধার করা অবৈধ মালামালের আড়াই শতাংশ প্রণোদনা পেয়ে থাকে বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। কিন্তু পুলিশ সেই প্রণোদনা পায় না। পুলিশকেও এ প্রণোদনা দিতে কল্যাণ সভায় দাবি তোলেন এস আই স্মৃতি রানী দত্ত। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দেননি।

অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে গিয়ে মারা গেলে এককালীন আট লাখ টাকা পেয়ে থাকেন। আর সড়ক দুর্ঘটনা কিংবা অন্য কোনোভাবে আহত হলে পেয়ে থাকেন চার লাখ টাকা। কিন্তু কোনও পুলিশ সদস্য সন্ত্রাস বা জঙ্গিবিরোধী অভিযানে নিহত হলে মাত্র পাঁচ লাখ টাকা পায় তার পরিবার। আর আহত হলে পেয়ে থাকেন মাত্র এক লাখ টাকা। গত বছর পুলিশ সপ্তাহে এর পরিমাণ বাড়ানোর দাবি তুলেছিলেন পুলিশ সদস্যরা। নির্দেশনা থাকার পরও গত এক বছর এ বিষয়টি সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়টি সমাধানের নির্দেশ দেন।

এছাড়াও তিনি রাজারবাগ পুলিশ লাইন্সের পূর্ব পাশে গণপূর্তের যে আবাসিক দালানগুলো উঠছে, সেখানে পুলিশ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে আবাসন বরাদ্দের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, অন্যরা যেমন নিজেদের সুবিধাগুলো বলে নেয়, তখন পুলিশের কথা ভুলে যায়। আমি মনে করি পুলিশকে আরও ভালোভাবে সুবিধা দেওয়া উচিত। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে।

 

/এমআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি