অ্যান্টি টেরোরিজমসহ পুলিশের ৫ শীর্ষ পদে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ১৪:৪০ আপডেট : ০৩ মে ২০২০, ১৫:৪৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অ্যান্টি-টেরোরিজম ইউনিটসহ পুলিশের শীর্ষ পাঁচ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজে কর্মরত ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দফতরে টিআর পদে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি এসএম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

/জেইউ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে আইনি নোটিশ
গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে আইনি নোটিশ
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা