বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

রঞ্জন বসু,দিল্লি
১২ জুলাই ২০২০, ০০:৪৪আপডেট : ১২ জুলাই ২০২০, ১১:৩০

বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী ভারতের ১৯৯২ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার ও অভিজ্ঞ কূটনীতিবিদ বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এক রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

বিক্রম দোরাইস্বামী ঢাকায় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন। রিভা গাঙ্গুলি দাস প্রায় দেড় বছর যাবৎ বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিক্রম দোরাইস্বামী এই মুহূর্তে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (আন্তর্জাতিক সংগঠন ও শীর্ষ সম্মেলন) পদে আছেন। এর আগে তিনি বহুদিন যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার ডেস্ক) হিসেবে সাউথ ব্লকে বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলো দেখাশোনা করেছেন।

সে কারণেই বিক্রম দোরাইস্বামী দিল্লির বাংলাদেশ দূতাবাসেও অত্যন্ত পরিচিত নাম। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ছিলেন নিয়মিত অতিথি।

এর আগে তিনি দক্ষিণ কোরিয়াতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।    

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান