নৌবাহিনীর নতুন প্রধান হচ্ছেন শাহীন ইকবাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৮:৪৩আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৯:১৭

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। এর আগে তাকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। শনিবার (১৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগ ও পদোন্নতির তথ্য জানানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ আব্দুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৫ জুলাই (২০২০) অপরাহ্ণে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা অনুসারে ২০২৩ সালের ২৪ জুলাই অপরাহ্ন পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

/জেইউ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ