সীমিত আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২০, ১১:১৩ আপডেট : ১১ আগস্ট ২০২০, ১২:১২

জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ (মঙ্গলবার ১১ আগস্ট)। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। করোনার কারণে জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপন করা হবে। জন্মাষ্টমীতে কোনোরকম সমাবেশ, শোভাযাত্রা ও মিছিল করা হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পূজা, অনুষ্ঠান ও সব আচারবিধি পালন করা হবে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে বলেন, ‘করোনা থেকে সুরক্ষায় সারাদেশে রাজপথে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে হতদরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।’

জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টায় দেশ, জাতি ও বিশ্বমঙ্গল কামনায় শংকর মঠ ও মিশন, সীতাকুণ্ডের সন্ন্যাসীদের পরিচালনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। রাতে শ্রী শ্রী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।

/ইউআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকদের ওপর হামলা, মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
সাংবাদিকদের ওপর হামলা, মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি