কেরালায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২০, ১৯:০৪আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২০:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

ভারতের কেরালায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন তিনি। শুক্রবার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ৭ আগস্ট রাতে কেরালার কোঝিকোরে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪। ভেঙে দুই টুকরো হয়ে যায় বিমানটি। এতে দুই পাইলটসহ ১৮ জন নিহত ও শতাধিক আহত হন। ঘটনার পরপরই ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়, অবতরণের পরে বিমানটির চাকা পিছলে যায়। ফলে সেটি থামতে পারেনি। রানওয়ে অতিক্রম করে পাশের ৩৫ ফুট নিচু খাদে পড়ে যায় বিমানটি।

/ইএইচএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা