সরকারি চাকরির আবেদনে ৫ মাস ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে আবেদন করার সময় প্রার্থীর বয়সে পাঁচ মাস ছাড় দিয়েছে সরকার। অর্থাৎ চলতি ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারা পরবর্তী আরও পাঁচ মাস সরকারি চাকরির আবেদন করতে পারবেন। 

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘করোনার কারণে বন্ধের মধ্যে মন্ত্রণালয়, বিভাগ কিংবা সংস্থা চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারেনি। অনেকের চাকরির বয়স এই সময়ের মধ্যে চলে গেছে। সেক্ষেত্রে তারা পাঁচ মাসের বয়সের একটা ছাড় পাবেন। আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারবেন তারা।’

উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দফতরের।

আরও পড়ুন- সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রমের জট খুলছে

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ