লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৯

বৃষ্টি সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে প্রায় সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে দেশের দক্ষিণাঞ্চলসহ কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। একই কারণে সমুদ্র ও নদী বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এজন্য সমুদ্র বন্দরে ৩ এবং নদীতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, লঘুচাপটি সাগর থেকে এখন স্থলভাগে উঠে এসেছে। শক্তি কমে এলেও প্রভাব ভারতের পাশাপাশি বাংলাদেশে এখনও প্রবল। তাই সারাদেশেই বৃষ্টি হচ্ছে। আজ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির শঙ্কা আছে। আগামীকাল মঙ্গলবার আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বলে তিনি জানান। 

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি পশ্চিম দিকে বাংলাদেশের উপকূল,  উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। 

এর প্রভাবে খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এক সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগরসহ দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এজন্য দেশের চার সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে বিচরণ করা মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

/এসএনএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র রোদে চুলের ক্ষতি ঠেকাতে আজ থেকেই বদলান এই অভ্যাস
তীব্র রোদে চুলের ক্ষতি ঠেকাতে আজ থেকেই বদলান এই অভ্যাস
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে পেলেন গোবর
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে পেলেন গোবর
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল