বাংলাদেশের জন্য কুয়েতের আমিরের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ অক্টোবর ২০২০, ০১:১২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০২:২৫

শেখ-হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যু সংবাদ জানতে পেরে গভীরভাবে শোকাহত হয়েছি।’

শেখ হাসিনা কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আবেগের সঙ্গে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রাথমিক দিনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কুয়েতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী (প্রয়াত আমিরের) মধ্যে আস্থা ও ভ্রাতৃত্বের সম্পর্কের কথা স্মরণ করেন।

তিনি বলেন, তার চমৎকার আলোচনার দক্ষতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতার কারণে জাতির পিতা একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশেষত মুসলিম উম্মাহর কাছ থেকে বাংলাদেশের পক্ষে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হন।

শেখ হাসিনা বলেন, ‘কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে আমি তার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

প্রধানমন্ত্রী বলেন, কুয়েতের আমিরের নেতৃত্বে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল গঠন করা হয়। এছাড়া উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তার অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মনে রাখবে। বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন

তিনি বলেন, ‘আমরা কুয়েত এবং এর জনগণের জন্য তার আত্মনিবেদিত সেবার কথা স্মরণ করি।’

প্রধানমন্ত্রী প্রয়াত আমিরের বিদেহী আত্মার শাশ্বত শান্তি ও জান্নাতে তার উচ্চতম স্থানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ আমিরের সম্মানিত পরিবারের শোকাহত সদস্য এবং কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য সাহস ও শক্তি দান করুন।

উল্লেখ্য, শেখ সাবাহ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’