পরীক্ষার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২২:০৪আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২৩:০৬

ভর্তি পরীক্ষা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করেই বিশ্ববিদ্যালয়ে অনার্সে শিক্ষার্থী ভর্তি করানো হবে। তবে অনলাইনে নাকি অফলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে তার সিদ্ধান্ত পরে নেওয়া হবে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। তবে অনলাইনে নাকি অফলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সে সিদ্ধান্ত হয়নি। ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ হবে। এখনও সময় আছে, সে বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’
তবে সরাসরি ভর্তি নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠনের সভাপতি। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এতো শিক্ষার্থীর সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়া যাবে?’
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় এইচএসসি পরীক্ষা বাতিল করে এসএসসি সমমান ও অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষার ফলাফলের গড় করে এইচএসসির শিক্ষার্থীদের ফল তৈরি করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিষয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছিল ভর্তি পরীক্ষা যেনও কোনওক্রমেই প্রশ্নবিদ্ধ না হয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম