বাংলাদেশ সফরে আসবেন এরদোয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৭:৫৬ আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৪৫

রজব তাইয়্যেব এরদোয়ান বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতেই তিনি বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। এ সময় তিনি বাংলাদেশ সফরে এরদোয়ানের সম্মতির কথা জানান। সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. হাছান মাহমুদ।

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন
তথ্যমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন তিনি।
তথ্যমন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে কীভাবে কালচারাল বিষয় এক্সচেঞ্জ হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুরস্কের ইন্টারন্যাশনাল চ্যানেল আছে, যেটি ইংলিশ, সেখান থেকেও মুজিববর্ষের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমরা আলোচনা করেছি। একইসঙ্গে দুই দেশের জার্নালিস্টদের দিয়ে কীভাবে প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সেটি নিয়েও আলোচনা হয়েছে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত