ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলেমরা

চৌধুরী আকবর হোসেন
১৪ ডিসেম্বর ২০২০, ২১:০৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ভাস্কর্য ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গেছেন আলেমরা। সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক শুরু হয়। কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে আরও আছে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊস, মাওলানা মাহফুজুল হক, মোসলেউদ্দিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি প্রমুখ।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরবেন তারা। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আলোচনা করবেন তারা।
বৈঠকে যোগদানের আগে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ৭/৮ জন এ বৈঠকে থাকবেন। মূর্তির বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলাপ করবেন তারা।
প্রসঙ্গত, ইসলামে ভাস্কর্য নির্মাণ 'নিষেধ' দাবি করে গত ১৩ নভেম্বর এক সমাবেশে তা বন্ধের দাবি তোলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করেন। এ নিয়ে সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে তিনি আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য ছুড়ে ফেলবেন। এরপর তার দাবির সমর্থনে মাঠে নামে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক-সামাজিক সংগঠন।

এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার ভাস্কর্য নিয়ে দেশের চলমান অস্থিরতা ও জাতীয় সংকট বিষয়ে আলেমদের করণীয় শীর্ষক এক বৈঠক হয়। রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় ওই বৈঠকে খ্যাতনামা আলেমরা যোগ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাহমুদুল হাসান।
বৈঠক শেষে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, সারা দেশের খ্যাতনামা আলেমরা এ বৈঠকে অংশ নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতে ৫টি প্রস্তাব গৃহীত হয়েছে। সেগুলো স্মারকলিপি আকারে প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হবে। একইসঙ্গে একটি প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হবে। মাওলানা মাহফুজুল হক বলেন, মানব মূর্তি বা ভাস্কর্য যেকোনও উদ্দেশ্যে তৈরি করা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ। ৯২ ভাগ মুসলমানের দেশে মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্নাহ সমর্থিত উত্তম কোনও বিকল্প সন্ধান করাই শ্রেয়। বিকল্প চিন্তা কি প্রশ্নের জবাবে মাহফুজুল হক বলেন, আমাদের প্রস্তাব আল্লাহর ৯৯ নাম খচিত মুজিব মিনার নির্মাণ করা হোক।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি