দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে ৩৫৬২ প্রার্থীর মনোনয়ন জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ২০:৫৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২০:৫৮

নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভার নির্বাচনের জন্য ৩ হাজার ৫৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র প্রার্থী রয়েছেন ২৬২ জন। সংরক্ষিত নারী আসনের ৭৬৪ জন। আর সাধারণ আসনে দুই হাজার ৫৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
রোববার (২০ ডিসেম্বর) পৌরসভা সাধারণ নির্বাচন-২০২০ এর সমন্বয়ক ও নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
ইসির তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর মঙ্গলবার।
ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে ২৯টি পৌরসভায়। ব্যালটের মাধ্যমে ৩২ টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি