ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৯:৫৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২০:১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসুগলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের আমন্ত্রণে দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসুগলো। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকায় এসেছেন তিনি। মূলত তুরস্কের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করতে এলেও মেভলুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত সেপ্টেম্বরে তুরস্কে বাংলাদেশের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করা হয়। তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফর করেছিলেন। তখনই তুরস্কের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনের সময় তাদের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়। কী কী বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘বাণিজ্য, কোভিড-১৯, রোহিঙ্গা, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।’
তিনি বলেন, সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সৌজন্য সাক্ষাতের সময়ে দুদেশের বাণিজ্য কীভাবে বৃদ্ধি করা যায় সেটি আলোচনা হয়। উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেন, যার মধ্যে রয়েছে বিদ্যমান শুল্ক বাধা এড়িয়ে নতুন পণ্য, বস্ত্র, ওষুধ ও অন্যান্য খাতে বিনিয়োগ।
এছাড়া তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের রাষ্ট্রপতির প্রস্তাব নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে তিনি জানান।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম