সৌদি আরবের রহস্য পাথর (ভিডিও)

ফিচার ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৭ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩

দেখতে ভাস্কর্যের মতো মনে হলেও এটি পুরোপুরি প্রাকৃতিক। ছিল একটি, কোনও এক রহস্যজনক কারণে হয়ে গেছে দুটি। অতিকায় এই পাথরখণ্ডের নাম আল-নাসলা। কমপক্ষে চার হাজার বছর আগে থেকেই এটি পড়ে আছে সৌদি আরবের তায়মা মরুদ্যানে। দেখে মনে হবে, বড় একটি পাথরকে কেউ নিখুঁতভাবে দুই ফালি করে রেখেছে। ঘটনা এমন নয়। পাথরটির এমন গঠন সম্পূর্ণ প্রাকৃতিক বলেই ধারণা গবেষকদের।

দুটো বিশালাকার বেলেপাথর নিয়েই মূলত আল নাসলা। আয়তনের তুলনায় পাথর দুটোর ভিত্তি কিন্তু মোটেও বড় নয়। তবু এটি এভাবে সটান দাঁড়িয়ে আছে যুগের পর যুগ, শতকের পর শতক।

আল নাসলা, তায়মা মরুদ্যান

মাঝের ফাটল নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। এর মধ্যে সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যাটা হলো টেকটোনিক প্লেট ব্যাখ্যা। ভূতাত্ত্বিকরা জানালেন, ভূখণ্ডের নিচে বিশালাকার দুটো টেকটোনিক প্লেট খানিকটা সরে যাওয়াতেই একটি পাথর নিখুঁতভাবে দুই টুকরো হয়েছে। কেউ বলছেন, ফল্টলাইন থাকলেই নিখুঁতভাবে এভাবে দুটো পাথর আলাদা হতে পারে। তবে এর ভিত্তিতে কোনও ফাটল না থাকায় এ তত্ত্ব মানতে পারেনি অনেকে।

কেউ বলছেন চার হাজার বছর আগে এখানে এমন কোনও সভ্যতা ছিল যাদের কাছে লেজার বিমের মতো কোনও প্রযুক্তি ছিল যা দিয়ে তারা পাথরকে এভাবে কাটতে পারতো। তথাপি এমন পাথর-কাটার আর কোনও নজির না থাকায় এ তত্ত্বও বেশ দুর্বল।

আরেকটি ব্যাখ্যা হলো- পাথর আগে থেকেই দুটো ছিল। মাঝে গ্লু হিসেবে জুড়েছিল এমন কিছু খনিজ যা কিনা সময়ের সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে গিয়েছিল।

রহস্য যা-ই হোক, আল নাসলা দেখতে তায়মা মরুদ্যানে পর্যটকের ভিড় লেগেই থাকে। নিত্য নতুন সব ব্যাখ্যা শুনে রোমাঞ্চপ্রেমীরাও হচ্ছেন পুলকিত।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি