নামের জন্য ভাইরাল

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১৪:৩০আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪:৩০

ইন্দোনেশিয়ার সুমাত্রায় জন্ম শিশুটির। বয়স ১২ হলেও সম্প্রতি নিজের নামের জন্যই ভাইরাল হয়েছে ও। কারণ তার নামের প্রথম ‍দুটি অংশ তৈরি হয়েছে ইংরেজি বর্ণমালার প্রথম ১১টি অক্ষর দিয়ে। ছেলেটির নাম এবিসিডিইএফ জিএইচকে জুজু। বোঝাই যাচ্ছে শেষের জুজুটা হলো তার ডাকনাম।

কেন এমন নাম দেওয়া হলো জুজুকে? জাকার্তার স্থানীয় গণমাধ্যম লিপুতান-সিক্সকে উত্তর জানালেন জুজুর বাবা। তিনি বললেন, জুজুর জন্মেরও ছয় বছর আগে থেকে তিনি এ নাম ঠিক করে রেখেছিলেন। তার স্বপ্ন ছিল বড় লেখক হবেন, ইংরেজি বর্ণ নিয়ে চলবে তার দিন। সম্ভবত সেই স্বপ্ন পূরণ না হওয়াতেই এখন ছেলের নাম দিয়ে শখ মেটাতে চাইছেন তিনি। আর তাই ছেলে হোক মেয়ে হোক, পরের সন্তানের নামও ঠিক করে রেখেছেন- এনওপিকিউ আরএসটিইউভি। আর তিন নম্বর সন্তানের নাম হবে এক্সওয়াইজেড।

জুজুর পুরো নামটা এতদিন গোপনই ছিল। করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে এসেই হয়ে যায় জানাজানি। টিকার নিবন্ধন কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন এটা বুঝি কৌতুক। পরে আইডি কার্ড বের করে দেখাতেই জানা গেলো আসল নাম। অবশ্য জুজুর বন্ধুরা এত বড় নামে তাকে ডাকে না। তারা এ থেকে এফ পর্যন্ত অক্ষরগুলো মিলিযে ‘আডেফ’ বলেই চালাচ্ছে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার