গাড়িসহ সমাধিতে

ঘটনা সত্য ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ১৭:০৬আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭:০৬

বেশিদিন আর বাঁচবেন না। এমনটাই জানতেন মেক্সিকোর ডন আদান আরানা। কারণ শরীরে দানা বেঁধেছিল দুরারোগ্য রোগ। এদিকে অনেক দিন আগে ছেলের দেওয়া নতুন গাড়িটা একবারও চালাতে পারেননি। এ আফসোস কুরে খাচ্ছিল তাকে। তাই ভেবেচিন্তে জানিয়ে দিলেন শেষ ইচ্ছেটা।

মেক্সিকোতে এমনিতেই মৃতের শেষ ইচ্ছাকে বেশ গুরুত্ব দেওয়া হয়। তাই পুয়ের্তো সান কারলোস শহরের বাসিন্দা আদান আরানা মারা যেতেই তার পরিবার ঠিক করে—কর্তা শেষ ইচ্ছা পূরণ করা হোক। আদান আরানার সমাধি খুঁড়তে তাই ডাক পড়লো মিস্ত্রিদেরও। বিশাল এক গর্ত খুঁড়ে তাতে ইট-বালি-সিমেন্ট দিয়ে তৈরি করা হলো একটা কাঠামো। এরপর আনা হলো ক্রেন। তাতে বাঁধা হলো শখের সেই গাড়িখানা। ওটাকে নামানো হলো সমাধিতে। গাড়ির পেছনে রাখা হলো ডন আরানার কফিন।

মরে গিয়ে একদিক দিয়ে ভাইরাল হলেও পরিবারকে কিন্তু বিপদেই ফেলে দিয়েছেন ডন আদান আরানা। কারণ মেক্সিকোর নিয়মানুযায়ী অস্বাভাবিক সমাধি বানাতে গেলে আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। আরানার ক্ষেত্রে যা নেওয়া হয়নি।

তবে গাড়িসহ সমাহিত হওয়ার আরও একটি নজির আছে। গত বছরই সাউথ আফ্রিকার এক রাজনীতিককে তার অন্তিম ইচ্ছানুযায়ী সমাহিত করা হয় তার শখের মার্সিডিজ লিমোজিনের সঙ্গে।

সূত্র: অডিটি সেন্ট্রাল

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার