ফ্রান্সের হাগেনবাখ গ্রামে এক শিউরে ওঠার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। দীর্ঘ কয়েকমাস ধরে ভ্যানের অন্ধকার কোণে ময়লা আর মলমূত্রের মাঝে বন্দি ছিল ৯ বছরের এক শিশু। প্রতিবেশী শিশুর কান্না শুনে পুলিশকে খবর দিলে বেরিয়ে আসে এই হাড়হিম করা গল্প।
বাবা দাবি করেছেন, শিশুকে মানসিক হাসপাতালে পাঠানো থেকে বাঁচাতে তিনি তাকে ২০২৪ সাল থেকে ভ্যানে লুকিয়ে রেখেছিলেন।
উদ্ধারের সময় শিশুটি উলঙ্গ এবং মারাত্মক অপুষ্টিতে ছিল। দীর্ঘদিন সোজা হয়ে দাঁড়াতে না পারায় সে এখন হাঁটার ক্ষমতাও হারিয়েছে।
স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল সে অন্য স্কুলে গেছে। আর আত্মীয়রা জানতেন সে চিকিৎসাধীন।
শিশুটিকে উদ্ধারের পর বাবাকে অপহরণের অভিযোগে আটক করা হয়েছে। বাবার সঙ্গিনীকেও বিপদে সাহায্য না করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
বিস্ময়কর বিষয় হলো, শিশুটি মনে করে তার বাবা তাকে বাঁচাতেই এমনটা করেছেন! বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার বোনকে সোশ্যাল কেয়ারের হেফাজতে নেওয়া হয়েছে।
সূত্র: এপি









