রোবটের ফুটবল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ২১:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২১:৫৪

দেখা যাচ্ছে ফুটবল মাঠে বল নিয়ে ড্রিবলিং, পাসিং আর নিখুঁত শট। তবে খেলোয়াড়েরা রক্ত-মাংসের মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হিউম্যানয়েড রোবট। সম্প্রতি বেইজিংয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে প্রথম হিউম্যানয়েড রোবট ফুটবল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত জ্ঞান বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

একটি প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়। হলুদ ও নীল জার্সি পরা দুটি দলে ৩টি করে রোবটের লড়াই ছিল দেখার মতো। ম্যাচের এক পর্যায়ে হলুদ দলের এক ডিফেন্ডার সরাসরি গোল করলে উপস্থিত দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো গ্যালারি।

রোবটের ফুটবল লড়াই

রোবটগুলোর এই প্রতিটি মুভমেন্টের পেছনে কাজ করেছে শিক্ষার্থীদের ক্ষুরধার মস্তিষ্ক। তরুণ এই প্রোগ্রামাররা কোডিংয়ের মাধ্যমে রোবটগুলোর দেখে চেনার ক্ষমতা এবং চলাচল নিয়ন্ত্রণ উন্নত করেছে। জুলাই মাস পর্যন্ত চলা এই টুর্নামেন্টে বেইজিংয়ের পাশাপাশি প্রতিবেশি হ্যপেই প্রদেশের সিওংআন নিউ এরিয়ার শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে। কোডিং, হার্ডওয়্যার ডিবাগিং এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা এখানে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ শিখছে।  

এই আয়োজনটি কেবল একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করেছে। অত্যাধুনিক প্রযুক্তিকে সাধারণ শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে তোলাই এর মূল উদ্দেশ্য।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের