ম্যারাথনে নারী সেজে দৌড়ে ধরা পড়লেন দুই পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১৮:৩২আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৮:৩২

দক্ষিণ আফ্রিকার টু ওশানস ম্যারাথন-এ ঘটেছে এক বিচিত্র জালিয়াতি। নারীদের হাফ ম্যারাথনে লারিসা পারেখ ও টেগান গার্ভি নামের দুই দৌড়বিদের বিব (নামফলক) নিয়ে অংশ নিয়েছিলেন দুই পুরুষ লুক জ্যাকবস ও নিক ব্র্যাডফিল্ড। কৌশলে দৌড় শেষ করে তারা যথাক্রমে সপ্তম ও দশম স্থান অর্জন করেন।

কিন্তু জালিয়াতি ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। লুক জ্যাকবসের পোস্ট করা ছবিতে বিব-এ নারীর নাম দেখে দর্শকদের সন্দেহ হয়। তদন্তে জালিয়াতির প্রমাণ মিললে আয়োজকরা তাদের অযোগ্য ঘোষণা করেন। আয়োজক কমিটির সদস্য স্টুয়ার্ট মান জানান, বিব অদলবদল কেবল অনৈতিকই নয়, জরুরি অবস্থায় ভুল পরিচয়ে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে।

এ ঘটনার পর সংশ্লিষ্ট দুই নারী ও দুই পুরুষকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। লারিসা পারেখ কোনও ব্যাখ্যা না দিলেও টেগান গার্ভি জানিয়েছেন, চোটের কারণে তিনি দৌড়াতে না পারায় বন্ধুর সাহায্য নিয়েছিলেন। আর লুক জ্যাকবস নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।

সূত্র: এপি

/আরএস/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ