চাঁদের বুকে ‘সবুজের স্বপ্ন’

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১৯:৩০আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৯:৩০

চাঁদের বুকে যেখানে রাত হয় টানা ১৪ দিন, আর তাপমাত্রা নেমে যায় মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে কি প্রযুক্তির টিকে থাকা সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করতেই এবার চাঁদের পৃষ্ঠে গ্রিনহাউস তৈরির পরিকল্পনা করছে চীন। বেইজিংয়ে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাইনিজ ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনএসএ) জ্যেষ্ঠ মহাকাশ প্রকৌশলী ওয়াং কিওং এই রোমাঞ্চকর প্রকল্পের কথা জানিয়েছেন।

চাঁদের প্রতিকূল পরিবেশে রোভার ও রোবটগুলো যাতে আরও সহজে এবং দীর্ঘ সময় টিকে থাকতে পারে, সে জন্যই এই বিশেষ গ্রিনহাউস নির্মাণের উদ্যোগ নিয়েছে চীন। ওয়াং কিওং জানান, চাঁদে দীর্ঘমেয়াদি অবস্থানের লক্ষ্য নিয়ে কাজ করার ক্ষেত্রে এই গ্রিনহাউস এক কার্যকর ভূমিকা রাখবে।

ওয়াং কিওং একই সঙ্গে চাং-ই-৬ মিশনের ডেপুটি চিফ ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, চাং-ই-৬ মিশনের সংগৃহীত নমুনাগুলো বিশ্লেষণ করে চীনা বিজ্ঞানীরা চাঁদের দূরবর্তী প্রান্তের বিবর্তনমূলক ইতিহাস সম্পর্কে বেশ কিছু বড় বৈজ্ঞানিক সাফল্য পেয়েছেন, যা গ্রিনহাউস তৈরির পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে। ২০২৪ সালের ২৫ জুন ছ্যাং-ই-৬ প্রোবটি মানব ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী প্রান্ত থেকে প্রায় দুই কেজি (১,৯৩৫.৩ গ্রাম) নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছিল।

এই মহাকাশ যাত্রায় আন্তর্জাতিক সহযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে চীন। ওয়াং কিওং জানান, ছ্যাং-ই-৬ মিশনে পাকিস্তানের একটি কিউবস্যাট এবং ফ্রান্স, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও ইতালির তিনটি বৈজ্ঞানিক পেলোড ব্যবহৃত হয়েছে। এসব আন্তর্জাতিক যন্ত্রাংশ প্রত্যাশার চেয়েও বেশি ফলাফল অর্জন করেছে।

সূত্র: সিনহুয়া

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ