১৪ মাসের নির্বাসন শেষে ঘরে ফিরলো দাকিয়ার সেই অমূল্য হেলমেট

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১৭:৪৪আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৭:৪৪

আড়াই হাজার বছর আগের দাকিয়া সভ্যতার সেই অমূল্য স্বর্ণের হেলমেট। নেদারল্যান্ডসের দ্রেন্টস জাদুঘর থেকে চুরি হওয়ার ১৪ মাস পর অবশেষে সেটি ফিরেছে নিজের দেশ রোমানিয়ায়। চুরি যাওয়ার পর প্রবল শঙ্কা ছিল, হয়তো গলিয়ে ফেলা হতে পারে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অংশটি। সেই দুঃস্বপ্ন কাটিয়ে অবশেষে বুখারেস্টের জাতীয় ইতিহাস জাদুঘরে ফিরলো এই অমূল্য সম্পদ।

গত বছরের সেই চুরির ঘটনা শিল্প জগতে ব্যাপক তোলপাড় ফেলেছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, তিন ব্যক্তি দরজা ভেঙে বিস্ফোরণ ঘটিয়েছিল জাদুঘরে। চুরির সময় হেলমেটটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও উদ্ধার হয়েছে এর সঙ্গে থাকা দুটি স্বর্ণের চুড়ি। তবে ভাগ্য খারাপ, তিনটি চুড়ির মধ্যে একটি এখনও নিখোঁজ।

ইতিহাসবিদদের মতে, এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং দাকিয়া সভ্যতার উত্তরাধিকার। রোমানিয়ার সংস্কৃতিমন্ত্রী দেমেতের আন্দ্রাস ইশতিভান বলেন, ‘এই ঘটনা মনে করিয়ে দেয় ঐতিহ্য কতটা ঝুঁকির মুখে থাকে।’

আপাতত কিছুটা সংস্কারের পর খুব দ্রুতই এই হেলমেট দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। জাদুঘরের পরিচালক বলেন, এটি কেবল একটি সুন্দর বস্তু নয়, বরং একটি ভয়াবহ ঘটনার সাক্ষী, যা থেকে জাতি রক্ষা পেয়েছে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ