গোঁফের জাদুতেই ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১৮:২৪আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৮:২৪

তুরস্কের রাজনীতির মাঠে নতুন মুখ হিসেবে এসেছেন ওরহান আভজি। কিন্তু নেটিজেনদের নজর এখন তার রাজনীতির ওপর নয়, বরং তার বিশাল এক গোঁফের ওপর। সম্প্রতি তুরস্কের বিংগোল প্রদেশের কারলিওভা জেলায় হুজুর পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। আর দলের পক্ষ থেকে তার ও প্রাদেশিক চেয়ারম্যান সাইত মোচুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই ইন্টারনেটে হইচই পড়ে গেছে।

ভাইরাল হওয়ার মূল কারণ তার গোঁফ। সেটি এতটাই ঘন ও বিশাল যে, তাকালে মাথার দিকে চোখ না গিয়ে সোজা গোঁফের ওপর আটকে যায়। পরিস্থিতি এমন যে, তার মুখটা আদৌ আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই!

গোঁফের জাদুতেই ভাইরাল

যদিও ওরহান আভজি ‘নতুন কথা, নতুন কণ্ঠস্বর’ স্লোগান নিয়ে তুরস্ক-কুর্দি অঞ্চলে ঐক্য ও সংহতি বাড়াতে চাইছেন। কিন্তু নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে শুধুই তার এই বিস্ময়কর গোঁফ।

ইন্টারনেটে তাকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন হাস্যকর মন্তব্য আর ডাকনাম। কেউ তাকে বলছেন ‘তার্কিশ ফাইনাল বস’। আবার কেউ রসিকতা করে বলছেন, ‘মহামারি তো শেষ, তিনি এখনও মাস্ক পরে আছেন কেন?’ কেউ আবার বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন, ‘তার মুখ এপস্টেইন ফাইলের চেয়েও বেশি সেন্সর করা!’

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ