১০ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে চীনের দুই পান্ডা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ২১:১০আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২১:১৩

যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় নতুন ‘অতিথি’ হিসেবে পাড়ি জমাচ্ছে চীনের দুই জায়ান্ট পান্ডা। চীনের বন্যপ্রাণী সংরক্ষণ অ্যাসোসিয়েশন শুক্রবার জানিয়েছে, নতুন ১০ বছরের সংরক্ষণ চুক্তির আওতায় এই দুই পান্ডাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

পান্ডা দুটির নাম ‘পিং পিং’ (পুরুষ) এবং ‘ফু শুয়াং’ (স্ত্রী)। গত বছর দুই দেশের মধ্যে হওয়া চুক্তির ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তির ফলে পান্ডা সংরক্ষণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে। ১৯৯৯ সাল থেকে শুরু হওয়া এই অংশীদারত্ব ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

নতুন এই অতিথিদের স্বাগত জানাতে আটলান্টা চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছে। আবাসন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং পরিচর্যার বিষয়ে চীনা বিশেষজ্ঞরা তাদের কারিগরি সহায়তা দিচ্ছেন।

উল্লেখ্য, এই চুক্তির অধীনেই আগে ‘লুন লুন’ ও ‘ইয়াং ইয়াং’ নামে এক জোড়া পান্ডা সাতটি শাবকের জন্ম দিয়েছিল, যা পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের পান্ডা সংরক্ষণ সহযোগিতায় সবচেয়ে সফল প্রজনন রেকর্ড হিসেবে বিবেচিত। কেবল প্রজনন নয়, এই দীর্ঘ সময়ে আচরণগত প্রশিক্ষণ, প্রতিরোধমূলক পশুচিকিৎসা এবং সংরক্ষণ শিক্ষা নিয়েও দুই দেশ যৌথভাবে কাজ করেছে। এর ফলে পান্ডা গবেষণায় অগ্রগতির পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও বেড়েছে।

নতুন এই চুক্তির অধীনে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক গবেষণা, বন্য পরিবেশে পান্ডা সংরক্ষণ এবং চীনের জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ