লাশের সিঁথিতেই সিঁদুর পরালেন ‘হত্যাকারী’ বাগদত্তা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৬, ১৯:৩৮ আপডেট : ১৭ মে ২০২৬, ১৯:৩৮

ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এক চরম নাটকীয় ও অদ্ভুত ঘটনা ঘটেছে। হবু স্ত্রীকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যার অভিযোগে পুলিশ যাকে গ্রেফতার করেছে, সেই যুবকই শ্মশানে চিতায় তোলার আগে প্রেমিকার লাশের সিঁথিতে সিঁদুর পরিয়ে প্রতীকী বিয়ে সম্পন্ন করেছেন। এরপর তিনিই মুখাগ্নি করে শেষকৃত্য সম্পন্ন করেন।

নিহত তরুণী এবং অভিযুক্ত মণীশ মুর্মুর মধ্যে প্রায় চার মাস আগে পারিবারিকভাবে বিয়ের কথা ঠিক হয়েছিল। বাগদানের পর মণীশ তার হবু স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তারা একসঙ্গে থাকতে শুরু করেন।

তরুণীর বাবা এজাহারে অভিযোগ করেছেন, মণীশ বিয়ে এড়ানোর জন্য তার মেয়েকে প্রচণ্ড মারধর এবং জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করেন। এই বিষক্রিয়ার কারণেই মেয়েটির মৃত্যু হয়েছে বলে তার দাবি।

অভিযোগ অনুযায়ী, গত চার মাস ধরে তারা একসঙ্গে থাকলেও সম্প্রতি মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। শুক্রবার সকালে মণীশের পরিবার থেকে জানানো হয় যে মেয়েটি অসুস্থ। খবর পেয়ে মেয়ের বাবা-মা মণীশের বাড়িতে ছুটে যান এবং তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ হেফাজতে নেয়। তবে ময়নাতদন্তের পর এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়; দুই পরিবারের কেউই লাশ গ্রহণ করতে রাজি হচ্ছিলো না। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সারা রাত তা থানাতেই রাখা হয়।

পরদিন শনিবার দুই পরিবারের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুলিশ লাশটি মণীশের গ্রামে নিয়ে যায়। পরিস্থিতি শান্ত করতে পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে লাশটি মণীশের বাড়িতে নেওয়া হয়।

এরই মধ্যে হত্যার অভিযোগে মণীশকে গ্রেফতার করে পুলিশ। তবে মণীশের পরিবারের দাবির মুখে কড়া পুলিশি পাহারায় তাকে সেখানে নিয়ে আসা হয়। এরপর মণীশ সবার সামনে তার মৃত বাগদত্তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে বিয়ের রীতি সম্পন্ন করেন। প্রতীকী এই বিয়ে শেষে মণীশ নিজেই তার শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত