যত ইচ্ছে খান, কিন্তু বমি করলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৬, ১৭:৩৪আপডেট : ১৮ মে ২০২৬, ১৭:৩৪

খাবার নষ্ট করা ঠেকাতে অনেক রেস্তোরাঁয় বাড়তি জরিমানা গোনার নিয়ম বেশ পুরোনো। কিন্তু পেট পুরে খেতে গিয়ে যদি কেউ বেশি খাওয়ার চোটে রেস্তোরাঁতেই বমি করে দেন, তবে কী হবে? এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে স্পেনের একটি বুফে রেস্তোরাঁ চালু করেছে ‘বমি ফি’ বা বমি জরিমানা।

স্পেনের সেভিয়া অঞ্চলের গেলভেস শহরের ‘সুশি তেরো’ নামের একটি রেস্তোরাঁ এই অদ্ভুত সিদ্ধান্তের কারণে এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মূলত রেস্তোরাঁটিতে এসে অতিভোজের কারণে গ্রাহকদের বমি করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অতিরিক্ত খাওয়ার জেরে বমি করার অনেক ঘটনা দেখার পর তারা এই সিদ্ধান্ত নেয়।

রেস্তোরাঁটিতে টাঙানো একটি নোটিশে লেখা রয়েছে, ‘অতিরিক্ত খাওয়ার ফলে কোনও গ্রাহক যদি বমি করেন, তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে তার কাছ থেকে জরিমানা আদায়ের অধিকার সংরক্ষণ করে।’

স্প্যানিশ এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ব্যাখ্যা করে জানিয়েছে, ক্রমাগত বাড়তে থাকা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রেস্তোরাঁয় খেতে আসা অপর গ্রাহক, সার্বিক সেবা, ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অতিভোজকে নিরুৎসাহিত করতে ‘বমি ফি’ চালু করা ছাড়া তাদের সামনে আর কোনও উপায় ছিল না।

সুশি তেরো রেস্তোরাঁর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ‘আমরা সময়মতো অর্ডার সরবরাহ করতে এবং ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখতে কঠোর পরিশ্রম করি। তাই আমরা সবার সহযোগিতা কামনা করছি, কারণ এই বিষয়টি রেস্তোরাঁয় বসে খাওয়া অন্য গ্রাহকদেরও মারাত্মকভাবে প্রভাবিত করছে।’

অতিভোজী গ্রাহকদের বমি করার জন্য ঠিক কত টাকা জরিমানা গুনতে হবে, তা সুশি তেরো কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়নি। তবে এই রেস্তোরাঁটিতে সপ্তাহের দিন এবং সময়ের ওপর ভিত্তি করে বুফে খেতে জনপ্রতি ১৬.৯০ ইউরো (২০ ডলার) থেকে ২৩.৯০ ইউরো (২৮ ডলার) পর্যন্ত খরচ পড়ে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত