রানওয়েতে ইন্ডিগোর বিমানে আধাঘণ্টার ‘ব্ল্যাকআউট’

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৬, ১৮:২১ আপডেট : ১৮ মে ২০২৬, ১৮:২১

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে হুট করে বন্ধ হয়ে গেলো বিমানের সব আলো। সেই সঙ্গে বন্ধ হয়ে গেলো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও (এসি)। মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকার আর তীব্র গরমে নরককুণ্ডে পরিণত হলো বিমানের ভেতরের পরিবেশ। এমন দমবন্ধ করা পরিস্থিতিতে প্রায় আধা ঘণ্টা বিমানের ভেতরেই আটকে রইলেন যাত্রীরা। ভারতের ভাদোদরা থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে এই চরম ভোগান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ঘুটঘুটে অন্ধকার কেবিনের ভেতরে গরমে ছটফট করছেন যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে একটু বাতাসের আশায় অনেকে হাতের কাছে থাকা ফাইল, সংবাদপত্র ও অন্যান্য জিনিসপত্র দিয়ে নিজেদের বাতাস করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্ডিগোর ৬ই৬৫৭ নম্বর ফ্লাইটটি ভাদোদরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি যখন রানওয়েতে স্থির অবস্থায় দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই হঠাৎ এর গ্রাউন্ড পাওয়ার ইউনিট বিকল হয়ে পড়ে। এই কারিগরি ত্রুটির কারণেই বিমানের ভেতরের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

সাধারণত বিমানের ইঞ্জিন যখন বন্ধ থাকে, তখন আলো ও এসির মতো জরুরি ব্যবস্থাগুলো সচল রাখতে বাইরে থেকে এই গ্রাউন্ড পাওয়ার ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। জিপিইউ বিকল হয়ে যাওয়ায় রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৩০ মিনিট পুরো বিমানটি অন্ধকার ও প্রচণ্ড গরমে স্থবির হয়ে থাকে।

হঠাৎ এই বিদ্যুৎ-বিপর্যয়ের কারণে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই দ্রুত টেকনিশিয়ানদের দল নিয়োজিত করা হয়। তারা বেশ কিছু সময় মেরামতের কাজ করার পর অবশেষে বিমানের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হন।

এই যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইটটির সময়সূচিতে বড় বিপর্যয় ঘটে। বিমানটি নির্ধারিত সময় রাত ৮টা ৪০ মিনিটে ভাদোদরা ছেড়ে যাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা রাত ১০টার দিকে দিল্লির উদ্দেশে রওনা হয়।

সূত্র: টাইমস নাউ নিউজ

 

/এএ/
সম্পর্কিত
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত