ঢাবিতে বাণিজ্যিক মাস্টার্স কোর্স প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
১৫ মে ২০১৬, ১৮:০০আপডেট : ১৫ মে ২০১৬, ১৮:০৭

প্রগতিশীল ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বাণিজ্যিক মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উপাচার্যের বরাবরে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্র জোট। রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে একই দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপাচার্যের কার্যালয়ের সামনে গেলে কার্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়। তখন গেটের সামনেই সমাবেশ করেন আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে কার্যালয়ের গেট খুলে দিয়ে উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

আরও পড়ুন:  ঢাবিতে বাণিজ্যিক মাস্টার্স কোর্স প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রেমের প্রস্তাবে দু’শিক্ষার্থীকে বহিষ্কার, ভর্তি বাতিল ৯


এসময় উপাচার্য কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা বলেন, ইউজিসি’র ২০ বছর মেয়াদী কৌশলপত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় দিন দিন বাড়ছে। গত বছর অভ্যন্তরীণ আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১ কোটি টাকা। এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি টাকা। আর এই অভ্যন্তরীণ আয়ের উৎস মূলত ফি-বৃদ্ধি, ডাইনিং-ক্যান্টিনে ভর্তুকি কমানো, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, খেলার মাঠ, ঐতিহাসিক স্থাপনা ভাড়া দেওয়া। আর এই ব্যবসার উদ্দেশ্যেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বাণিজ্যিক মাস্টার্স কোর্স খোলা হচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা।

আরও পড়ুন: ঢাবিতে বাণিজ্যিক মাস্টার্স কোর্স প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি  দুই মাস আগে টার্গেট হন জুলহাজ-তনয়

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি লিটন নন্দী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী প্রমুখ।

এসআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি